নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নেশাগ্রস্ত অবস্থায় বচসার জেরে খুন যুবক। ঘটনাটি ঘটে মধ্যমগ্রামের হুমাইপুর সাত নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে গ্রেফতার করা হয় ৪ জনকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , রবিবার রাতে মধ্যমগ্রাম পুরসভার হুমাইপুর সাত নম্বর ওয়ার্ডে মতিয়ার রহমানের বাড়িতে বসে মদের আসর। সেখানেই বচসার জেরে খুন হয় ওই যুবক। মৃত যুবকের নাম বুদ্ধদেব মন্ডল। বয়স ২৪। সোমবার সকাল ১০টা নাগাদ মতিয়ার রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে দেহ। এরপর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় মতিয়ারের ছেলে আজাদ , তার মা সহ আরও দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''আমরা সোমবার সকালে মতিয়ারের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় বুদ্ধদেব মন্ডল কে দেখতে পাই। এরপর পুলিশে খবর দেই। পুলিশ এসে মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মতিয়াররাই সম্ভবত মেরে ফেলেছে ছেলেটিকে। শুধুই বচসার জন্য মেরে দিলো নাকি কেনও বা কি উদ্দেশ্যে মেরে দিলো ছেলেটাকে তা পুলিশ তদন্ত করে বের করবে।''
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের