নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ট্রেন দুর্ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে প্রাণ গেলো নবদ্বীপের এক যুবকের। ঘটনাটি ঘটে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংলগ্ন রেল লাইনে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

স্থানীয় সূত্রে খবর , প্রতাপ দত্ত নামক ওই ব্যাক্তি মধ্যরাতে রেললাইন বরাবর হাঁটতে দেখা যায়। ঠিক সেই সময় দ্রুতগামী ডাউন নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেসের তীব্র ধাক্কায় ঘটনাস্থলে প্রান হারান তিনি। খবর পেয়ে আরপিএফ সহ রেল দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রেল পুলিশের হেফাজতে। ইতিমধ্যেই ঘটনাস্তলে তদন্ত শুরু হয়েছে। মৃত প্রতাপের বাড়ির অবস্থা খুব একটা সচ্ছল নয় বলে জানা গেছে। তার বাড়িতে স্ত্রী সহ এক কন্যা রয়েছে। হঠাৎ করেই পরিবারের একমাত্র ভরসা হারিয়ে পড়ায় ভেঙে পরে পরিবার।

স্থানীয় বাসিন্দা অনিল দেবনাথ জানিয়েছেন,"স্টেশন চত্বরে প্রায়শই মানুষ রেললাইন ধরে যাতায়াত করতেন। কিন্তু পর্যাপ্ত আলো আর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় একটা ঝুঁকি বরাবরই রয়ে গেছে। তিনি হেঁটে হেঁটে সামনের দিকে আসছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে একটি দ্রুতগতির ট্রেন আসতে দেখা যায় , তখনই ওই ব্যাক্তি নিজের মাথা লাইনে দিতে দেখা যায়। তারপরই মাথায় আঘাত লেগে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের