নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘদিন ধরে নীলগঞ্জ বাজার উপ ডাকঘরে পরিষেবা পাচ্ছেননা সাধারণ মানুষ। যার জেরে আজ সকালে তীব্র বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ , বারংবার পোস্টমাস্টারকে বিষয়টি জানিয়েও মেলেনি সুরাহা।
সূত্রের খবর , নীলগঞ্জ বাজার উপ ডাকঘরে দীর্ঘদিন ধরে পরিষেবা পাচ্ছেনা সাধারণ মানুষ। যার জেরে আজ ধৈর্যের বাঁধ ভাঙল সাধারণ গ্রাহকদের। নীলগঞ্জ বাজার উপ ডাকঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তারা। অভিযোগ , প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে টাকা জমা সহ তোলার কাজ। নানা সমস্যায় জর্জরিত হলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান।
স্থানীয়দের দাবি , বহুবার পোস্টমাস্টার নিত্যগোপাল বিশ্বাসকে বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার অনুরোধ করেও পরিষেবা ফেরানো যায়নি। তারপর আজ ক্ষোভ উগরে দেন তারা।এদিনের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর সাব ডিভিশনের এসসি চিত্রলেখা দাস। তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। তারা স্পষ্ট জানান , দ্রুত পরিষেবা চালু না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
স্থানীয় বাসিন্দা সহ বিক্ষোভকারীদের একাংশের দাবি , ডাকঘরটি বহু মানুষজনের নির্ভরযোগ্য আর্থিক কেন্দ্র। এখানে প্রবীণ নাগরিকদের পেনশন , বিভিন্ন সঞ্চয় প্রকল্পের টাকা জমা সহ তোলার কাজ হত। পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন সবাই। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো লিখিত আশ্বাস মেলেনি। তবে এদিনের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় , সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
ব্যারাকপুর সাব ডিভিশনের এসসি চিত্রলেখা দাস এপ্রসঙ্গে জানান , ''কিছু দিন হয়েছে এই সমস্যাটি হয়েছে। ওনারা যে বলছেন ছয় মাস ধরে এই সমস্যা , তা একেবারেই মিথ্যে। আমরা সমস্ত বিষয়টি দেখছি। কিভাবে সমস্যাটির সমাধান করা যায় তা দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করছি।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের