নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যবাহী মঙ্গল ঘট বিসর্জন। শতাব্দী প্রাচীন এই প্রথাকে কেন্দ্র করে ভোর থেকেই মুখরিত হয়ে ওঠে শহরজুড়ে।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে ওঠেন ভক্তরা। সার্বজনীন ও বারোয়ারি ক্লাবগুলির উদ্যোগে সাজানো মঙ্গল ঘট পালকিতে করে বের হয় শোভাযাত্রায়, শহরের অলিগলি পেরিয়ে শেষ হয় নদীতীরে।

স্থানীয় সূত্রে খবর, ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামায় রাস্তাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। নারী, পুরুষ, শিশু সব বয়সের মানুষ মেতে ওঠেন আনন্দ ও ভক্তির আবেশে।

প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে মঙ্গল ঘট বিসর্জনকে ঘিরে শহরের সংস্কৃতিতে যোগ হয় এক অন্য রকম রঙ।

প্রশাসনের তরফেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রা চলাকালীন নজরদারিতে ছিলেন বিপুল সংখ্যক পুলিশকর্মী, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা। শহরের বিভিন্ন ঘাটে ছিল আলোকসজ্জা, পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

বেলা গড়াতেই ঢাকের তালে তালে নদীতীরে জমে ওঠে ভক্তদের মেলা। উৎসবের শেষে মঙ্গল ঘট বিসর্জনের মধ্য দিয়ে দেবী জগদ্ধাত্রীকে বিদায় জানাবেন ভক্তরা , আগামী বছর আরও জাঁকজমকপূর্ণভাবে ফিরে আসুক মাতৃ আরাধনা এটাই সকলের কাম্য।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের