নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল নদীয়ায়। জেলার প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চাকদহ নেতাজী সুভাষ স্টেডিয়ামে। প্রত্যেক বছরের মত এই বছরও যথেষ্ট সফলতার সঙ্গে আয়োজিত হল এই প্রতিযোগিতায়। যেখানে বাচ্চাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিল নদীয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ব্যবস্থাপনায় চাকদহ পশ্চিম চক্র। অনুষ্ঠানের শুভ সূচনা করেন নদীয়া জেলাশাসক অনীশ দাশগুপ্ত প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রীমতী সোমা বিশ্বাস। প্রতিযোগিতায় ৪৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যেখানে ৩৪ টি ইভেন্ট আয়োজিত হয়। প্রত্যেকটি ইভেন্টেই খুদেরা অংশ নেন। প্রত্যেকটি বিভাগেই সেরা তিনজনকে বেছে তাদের পুরস্কৃত করা হয়। বাকিদের জন্য ছিল স্বান্তনা পুরস্কার। এছাড়াও ছিল জলখাবারের ব্যবস্থা।

নদীয়া জেলার স্পোর্টস কোঅর্ডিনেটর তথা শিক্ষক সঞ্জীব রায় বলেন , "প্রত্যেক বছর বাচ্চাদের মুখে এই হাসি দেখলেই দারুণ লাগে। জেলাস্তর থেকে যারা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবে তারা আগামী ৯ ও ১১ তারিখ বাণীপুরে রাজ্যস্তরে খেলবে। তাদের আলাদাভাবে মুকুন্দপুর হাইস্কুলে প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।"
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের