নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর. জি. কর কাণ্ডের নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু সেই নবান্ন অভিযানে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এবার মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ তুলল কলকাতা পুলিশ। হামলায় ৫ পুলিশ কর্মী জখম হয়েছে বলেও দাবি পুলিশের।
সূত্রের খবর, ৯ আগস্ট আর. জি.কর কাণ্ডের এক বছর পূর্ণ হয়। আর সেই প্রেক্ষিতে অভয়ার বাবা - মায়ের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু অরাজনৈতিক সেই মিছিল মুহূর্তের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। শুরু থেকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মিছিলের একাধিক জায়গা থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আর এই ঘটনায় ৬ বিজেপি নেতা অশোক দিন্দা, কাউন্সিলর তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ, ভোলা শংকর, কুশল পাণ্ডে ও কমলজিৎ সিংহকে নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে।
সাংবাদিক বৈঠকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার মিরাজ খালেদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, ডোরিনা ক্রসিংয়ের কাছে মিছিলের অভিমুখ বদলে চৌরঙ্গীর দিকে এগোতে থাকে প্রায় ৫০০ জনের দল। পুলিশ পথ রোধ করলে আক্রমণের ঘটনা ঘটে। হামলায় পাঁচ পুলিশকর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। পাশাপশি, পুলিশের পক্ষ থেকে তাদের ওপর আক্রমণ হওয়ার একাধিক ভিডিও ফুটেজও দেখানো হয়।
এছাড়াও, পুলিশের দাবি, এই নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বা পুলিশের কাছে এই নিয়ে কোনো অনুমতি চাওয়া হয়নি। সমাজ মাধ্যম থেকে পুলিশ এই অভিযানের কথা জানতে পারে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট রুট নির্ধারণ করা হলেও তা মানা হয়নি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের