নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় অভয়ার বাবা - মা। আর এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ডিসি এসএসডি বিদিশা কলিতা ও এক কনস্টেবলকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় চন্দন গুপ্ত নামে এক ব্যক্তিকে।
সূত্রের খবর, আর. জি. কর ঘটনার এক বছর পার। এখনও পর্যন্ত ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করে প্রতিবাদে সরব অভয়ার বাবা - মা। আর তাদের পক্ষ থেকেই ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু অরাজনৈতিক এই আন্দোলন মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির রূপ নেয়। মিছিলে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় অভয়ার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একাধিক পুলিশ কর্মীও জখম হন।
পুলিশের পক্ষ থেকে অভিযোগ, ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং খুনের চেষ্টা চালানো হয়। আর এই ঘটনার পরেই একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে অভিযুক্ত চন্দন গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের