68ebd2b5a7f6b_IMG_20251012_213626
অক্টোবর ১২, ২০২৫ রাত ০৯:৫৩ IST

নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচিতে কম উপস্থিতি , রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে পরপর নারী নির্যাতনের ঘটনায় যখন ক্ষোভ ছড়িয়ে পড়ছে , তখন বিজেপি মহিলা মোর্চা রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। দুর্গাপুর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণের ঘটনার পর শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে নামে বিজেপির মহিলা শাখা। তবে চুঁচুড়া থানায় আয়োজিত ঘেরাও কর্মসূচিতে দেখা গেল ভিন্ন চিত্র। জমায়েত ছিল কার্যত হাতেগোনা।

সূত্রের খবর , রবিবার দুপুর ১ টার সময়সূচি থাকলেও , কর্মীদের অনুপস্থিতির কারণে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় কর্মসূচি। শেষ পর্যন্ত থানার সামনে সাত আটজন মহিলা মোর্চা কর্মী মাটিতে বসে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড , মুখে স্লোগান। কিছুক্ষণ এইভাবেই চলে আন্দোলন। পরে কর্মসূচি স্থগিত করে তারা সেখান থেকে সরে যান। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে , রাজ্যের প্রধান বিরোধী দলের ডাকে এমন অল্প জমায়েত কি বিজেপির সাংগঠনিক দুর্বলতা নয়? ভোটের মাত্র কয়েক মাস আগে এই ধরণের নিম্ন উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেও।

নারী নিরাপত্তা নিয়ে রাজ্যজুড়ে উত্তাপ থাকলেও , বিজেপির আন্দোলনে লোকসমাগমের অভাব তাদের কৌশল সহ সংগঠনের শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এখন দেখার , আগামী দিনে এই ইস্যুকে ঘিরে বিজেপি কতটা জোরালোভাবে রাজ্যে নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে পারে।

বিজেপি মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী পলি ঘোষ এপ্রসঙ্গে জানান , “এই রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। কর্মস্থলে যেতে আজও ভয় লাগে। দুর্গাপুর , আরজি কর , কসবা। একটার পর একটা জায়গায় ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে। তাই প্রতিবাদ করছি। তবে অনেক কর্মী এখন বিভিন্ন বিধানসভা ও মণ্ডলে বিক্ষোভে ব্যস্ত থাকায় এখানে উপস্থিত হতে পারেননি।”

এদিকে , ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন , “আগে নিজেদের ডাকা কর্মসূচিতে লোক জোগাড় করুক , তারপর মুখ্যমন্ত্রীকে সরানোর স্বপ্ন দেখুক। ওদের সেই স্বপ্ন কোনওদিনও সফল হবে না। কারণ ওরা বাংলা বিরোধী , বাঙালি বিরোধী দল।”

আরও পড়ুন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

প্রমোটারের দখলদারির জেরে বরানগরে মর্মান্তিক পথদুর্ঘটনা , লরির ধাক্কায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
আগস্ট ০১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

মিলছে না অন্নপূর্ণা ভাণ্ডার , মহিলাদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি
আগস্ট ০১, ২০২৬

বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস

ঘরে বসে গাঁজা পাচার করে পিসি , বিস্ফোরক অভিযোগে গ্রেফতার ভাইপো
আগস্ট ০১, ২০২৬

১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার

তিরঙ্গার চাহিদায় কর্মব্যস্ততা পতাকা কারখানায় , রাত জেগে কাজ করছেন কারিগররা
আগস্ট ০১, ২০২৬

স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ

মুদি দোকান খুলে বাড়িতে গাঁজার ব্যাবসা , পুলিশের হাতে আটক বৃদ্ধা
আগস্ট ০১, ২০২৬

বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ

বিজেপি বুথ সভাপতির দোকানে হামলার অভিযোগ, জখম দুই ছেলে; তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি
জুলাই ৩১, ২০২৬

হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির

মদের ভাটিখানা বন্ধের দাবিতে পথে স্থানীয় বাসিন্দারা, মেখলিগঞ্জে বিক্ষোভ
জুলাই ৩১, ২০২৬

এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের

১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি সম্ভব নয় , আবাসের টাকা ফেরালেন নন্দীগ্রামের যুবক
জুলাই ৩১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
জুলাই ৩১, ২০২৬

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক

অস্ত্রোপচারের পর সদ্যজাতকে পাচার , হাতেনাতে পাকড়াও চিটিংবাজ ডাক্তার পিঙ্কি বিশ্বাস
জুলাই ৩১, ২০২৬

পলিক্লিনিকের সামনে বিক্ষোভ

মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ , উত্তপ্ত হেলেঞ্চা বাজারে ভাঙচুর
জুলাই ৩১, ২০২৬

মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

সরকারি উদ্যান থেকে ময়ূর সহ একাধিক পশুপাখি পাচার , গ্রেফতার ৩ শনিবারি
জুলাই ৩১, ২০২৬

পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে

মাটির সমস্যায় স্বস্তির বার্তা , আমতার মৃৎশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়কের
জুলাই ৩১, ২০২৬

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক

স্পেনের বুকেও ভারতের জয়জয়কার , সম্মানিত দিনহাটার ড. সাগর সাহা
জুলাই ৩১, ২০২৬

আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের