নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পানীহাটি মেলায় উৎসবের মাঝেই হাহাকার। নাচানাচিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর চরুম বচসার জেরে প্রাণ হারাল এক যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর মৃত্যু হল যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পানিহাটিতে। চারজনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
সূত্রের খবর , গত ২৮ শে ডিসেম্বর পানিহাটি উৎসব চলাকালীন নাচানাচির মাঝেই ২ যুবক গোষ্ঠীর মধ্যে বচসা হয়। মদের নেশায় ডুবে থাকে অযথা এক যুবকের ওপর হামলা চালায় একদল মদ্যপ। এরপর মেলা থেকে তুলে নিয়ে বাইরে গিয়ে ওই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। গুরুতর আহত হন তন্ময় সরকার। তাকে ভর্তি করা হয় পানিহাটি হাসপাতালে। সেখান থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়। অনেক চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। ঘটনার তিনদিনের মাথায় প্রাণ হারাল ওই যুবক।
পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম , দীপু অধিকারী, দেবজ্যোতি দাস, শিবম দাস ও আকাশ নায়েক। এদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। শুক্রবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে শোকাহত পরিবারসহ স্থানীয়রা।
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের