নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাজনীতির ময়দানে নতুন চমক দিতে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। আগামী ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণার কথা জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। দল আত্মপ্রকাশের আগেই নিজের অবস্থান স্পষ্ট করে হুমায়ুন জানিয়ে দিলেন, আগামী বিধানসভা নির্বাচনে তার দলই হতে পারে ‘কিং মেকার’।
সাসপেন্ড হওয়ার পর কাউকে তোয়াক্কা না করেই হুমায়ুন কবীর ঘোষণা করেন, পরের ভোটে তার দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই তার লড়াই। পাশাপাশি তৃণমূলের একাংশ নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধেও মাঠে নামার হুঁশিয়ারি দেন। হুমায়ুনের দাবি, আম জনতাই ঠিক করবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে।
নতুন দলের আত্মপ্রকাশের আগেই আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন, ‘আমার দলের সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না।’ শুধু তাই নয়, হুমায়ুনের গলায় এদিন জোট বার্তাও শোনা যায়। তিনি বলেন, ' তৃণমূল - বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে যে কোনও দলের জন্যই তার দলের দরজা খোলা।' বাম-কংগ্রেস হোক বা নওশাদ সিদ্দিকির আইএসএফ যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চান এবং বিজেপিকে ক্ষমতায় আসতে দিতে চান না, সকলের সঙ্গেই তিনি হাত মেলাতে প্রস্তুত বলে জানান।
অন্যদিকে, হুমায়ুনের এই বার্তা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, 'কেউ দল করতেই পারেন। নির্বাচন কমিশনের খাতায় ২ হাজারেরও বেশি নথিবদ্ধ রাজনৈতিক দল আছে। কিন্তু তারা কী ভাবনা সামনে রেখে এগোচ্ছে, কী কাজ করতে চায়, কী অ্যাজেন্ডা, সেটা আগে দেখা দরকার। নানা দল হওয়ার কারণে ভোট ভাগ হয়ে আবার তৃণমূল বা বিজেপি যেন লাভবান না হয়ে যায় সেদিকে সতর্ক থাকা জরুরি।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা