নিজস্ব প্রতিনিধি, কর্নাটক – ২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে ৩ হাজার কোটির মুদা কেলেঙ্কারিতে স্বস্তি পেলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। এই মামলায় ক্লিনচিট পেলেন তিনি, তাঁর স্ত্রী এবং অন্য দুই অভিযুক্ত। বিচারপতি পি এন দেশাই জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আগেই সিদ্দারামাইয়াকে ক্লিনচিট দিয়েছিল লোকায়ুক্ত। এবার দেশাই কমিশনও সিদ্দা ও তাঁর পরিবারকে ক্লিনচিট দিয়ে দিল। কমিশনের বক্তব্য, সিদ্দার পরিবারকে সঠিক দামে জমি দেওয়া হয়েছে। কোনও দুর্নীতি হয়নি। যে অনিয়ম হয়েছে তার জন্য দায়ী আধিকারিকরা। তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।
উল্লেখ্য, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসার এক বছরের মধ্যে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে সরকারি জমির প্লট নিয়ে দুর্নীতির। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানায় ৩ জন আন্দোলনকারী। তাঁদের দাবি, নথিপত্র বদলে নিজের স্ত্রী পার্বতীকে এমইউডিএ বা মহীশূর নগরোন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে মহার্ঘ প্লট সস্তায় পাইয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া। ফলে প্রায় ৩ হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন তিনি। এই নিয়ে জমি বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে সিদ্দারামাইয়া, স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের