নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - CAA ক্যাম্প ও ধর্মীয় কার্ড বিতরণকে ঘিরে ফের প্রকাশ্যে এল মতুয়া মহাসঙ্ঘের দ্বন্দ্ব। বিজেপির দুই প্রভাবশালী নেতা - কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার দাদা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর মুখোমুখি হয়েছেন। ঠাকুরনগরের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত।
সূত্রের খবর, CAA ক্যাম্প ও মতুয়া কার্ড দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগরে। দুই বিজেপি সাংসদের মধ্যে দ্বন্দ্ব চরমে। আর সেই উত্তেজনার মধ্যেই শনিবার রাতে সুব্রত ঠাকুর ও তার মা ছবিরানি ঠাকুরকে দেখা যায় তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরের সঙ্গে বৈঠক করতে। সেই বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনার আগুনে ঘি পড়ে।
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসঙ্ঘাধিপতি সুব্রত অভিযোগ করেছেন, ভাই শান্তনু নাটমন্দির দখল করে কার্ড বিতরণের নাম করে সংগঠনের ভক্তদের বিভ্রান্ত করছেন। তার দাবি, ' শান্তনু মন্ত্রিত্বের জোরে আমাকে এবং মাকে হুমকি দিচ্ছেন, এমনকি অশালীন ভাষায় গালাগালিও করেছেন। আমাকে বলা হচ্ছে আমি নাকি উড়ে এসে জুড়ে বসেছি। আমার কোনো অধিকার নেই। মন্ত্রিত্বের জোরে হুমকি দিয়ে বলছে, 'তোকে কে টিকিট দেয় আমি দেখব'।
অন্যদিকে, শান্তনু ঠাকুর এই অভিযোগ খারিজ করেছেন। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুযায়ী তিনি CAA সংক্রান্ত আবেদন সংগ্রহের কাজ করছেন। তিনি বলেন, 'আমাদের মধ্যে যা নিয়ে সংঘাত সেটা আমি বাইরের কাউকেই বলবো না। আমি মন্ত্রী হয়েছি তাই এখন সুব্রতর হিংসা। বিজেপিতে থেকে বিধায়ক থেকে মন্ত্রী হওয়া যায় না। তাই এখন তৃণমূলের কাছে গেছে।' তিনি হুঁশিয়ারি দিয়েও বলেন, 'আমাকে নিয়ে যেসব মিথ্যা প্রচার হচ্ছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের