নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্বামী মারা গিয়েছিলেন পথ দুর্ঘটনায়, ছয় বছর লড়াইয়ের পর সামান্য ভরসার টাকা হাতে এসেছিল পরিবারে। কিন্তু সেই টাকাতেও নজর নেতার! ভাগ না দেওয়ায় এখন হুমকি, মারধর। শেষমেশ ঘর ছেড়ে পালাতে বাধ্য মৃতের পরিবার।চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে তাদের।

সূত্রের খবর, ২০১৯ সালে রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারান মিনাখাঁর রবি ভুইয়াঁ। বহু টালবাহানার পর সম্প্রতি তার পরিবার জীবন বিমার টাকা হিসেবে প্রায় ১৫ লক্ষ টাকা হাতে পায়। পরিবার ভেবেছিল, অবশেষে ছেলেমেয়েদের ভবিষ্যৎ একটু হলেও সুরক্ষিত হবে। কিন্তু অভিযোগ, এলাকার এক রাজনৈতিক দলের নেতা বিশ্বজিৎ মণ্ডল সরাসরি বাড়িতে এসে ওই টাকার মধ্যে ২ লক্ষ টাকা দাবি করেন।টাকা না দেওয়ায় হুমকি, হেনস্থা শুরু হয়। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের মারধর এবং খুনের হুমকিও দেওয়া হয়।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু থানাই নয়, বসিরহাট জেলা পুলিশের সুপার অফিসেও ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, একজন সাধারণ পরিবারের ক্ষতিপূরণের টাকা নিয়ে কীভাবে এমন দাদাগিরি চলে?আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কতটা দ্রুত ব্যবস্থা নেবে? পরিবারের দাবি, “আমরা ইতিমধ্যেই স্বজন হারিয়েছি। এখন আমাদের সুরক্ষা চাই। ওই নেতার ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।”
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের