নিজস্ব প্রতিনিধি, লখনউ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ। এমনকি ‘আপত্তিকর’ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও। অভিযোগের ভিত্তিতে যোগীরাজ্যে গ্রেফতার করা হয় এক যুবককে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ধৃতের নাম জিতেন্দ্র কুমার কাশ্যপ। বয়স ২২ বছর। বাড়ি উত্তরপ্রদেশের চারথাবল থানা এলাকায়। অভিযোগ, মোদির সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জিতেন্দ্র। সেই ভিডিওতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়েও বিতর্কিত মন্তব্য করে অভিযুক্ত।
শনিবার রাতে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে উত্তরপ্রদেশের চারথাবল থানার পুলিশ। চারথাবল থানার স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। দফায় দফায় জেরা করা হচ্ছে অভিযুক্তকে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের