নিজস্ব প্রতিনিধি , ভিক্টোরিয়া - বিদেশের মাটিতে আরও একটি বড় সম্মান যোগ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝুলিতে। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলস তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন'-এ ভূষিত করেছে। এই স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বও আরও একবার সামনে এল।
শনিবার সেশেলস সফরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার একটি বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। সেশেলস প্রশাসনের দাবি, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, সামুদ্রিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে। এর আগে বিশ্বের একাধিক দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন মোদি।
সেই তালিকায় রয়েছে সৌদি আরবের 'কিং আব্দুল আজিজ সাশ', প্যালেস্টাইনের 'গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন', সংযুক্ত আরব আমিরশাহির 'অর্ডার অফ জায়েদ', রাশিয়ার 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল', ফ্রান্সের 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' ও গায়ানার 'অর্ডার অফ এক্সিলেন্স'। চলতি বছরও একের পর এক আন্তর্জাতিক সম্মান পেয়েছেন তিনি। ইজরায়েলের 'মেডেল অফ দ্য কেনেসেট', সুইডেনের 'রয়্যাল অর্ডার অফ পোলার স্টার' ও 'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)' ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে। সেশেলসের এই নতুন স্বীকৃতি যোগ হওয়ায় ১২ বছরে আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪।
সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনিকে ধন্যবাদ জানান। পরে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। এই সম্মান আমি সেইসব দেশ ও মানুষের উদ্দেশে উৎসর্গ করছি, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্বের সব দেশের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের