নিজস্ব প্রতিনিধি , মালদহ- তৃণমূলের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অভিযোগ, রাজ্যের এক মন্ত্রী প্রকাশ্যে মোথাবাড়ি তথা গোটা পশ্চিমবঙ্গকে “লণ্ডভণ্ড করে দেওয়ার” হুমকি দিয়েছেন।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন , “আপনার এই আগ্রাসী মনোভাব আজ গোটা রাজ্যবাসী দেখেছে।” তিনি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকেও কাঠগড়ায় তুলেছেন। S.I.R.-এ ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে, দেখা হবে তাদের সঙ্গে।’ বিধায়িকার প্রশ্ন, “কাদের নাম বাদ যাবে? যারা অনুপ্রবেশকারী, তাদের নামই তো বাদ যাবে!”

বিজেপি নেত্রীর বক্তব্য, ভারতবর্ষ অতিথি আপ্যায়নে বিশ্বাসী হলেও অনুপ্রবেশ ও সন্ত্রাস কখনোই সহ্য করবে না। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মন্ত্রীরা একদিকে হিন্দু-মুসলিম ঐক্যের কথা বলছেন, আবার অন্যদিকে অনুপ্রবেশকারীদের খুশি রাখতে উস্কানিমূলক মন্তব্য করছেন। শেষে তিনি আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গের মাটি বিপ্লবের মাটি, রাজ্যবাসী এই আগ্রাসন মেনে নেবে না।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের