নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সরকার নির্ধারিত দৈনিক মজুরি মেলেনা ঠিক মতো, তার অপর বকেয়া ৪ থেকে ৬ মাসের। নিয়মিত মেলে না বোনাস। একের পর এক দাবি অনিশ্চয়তায় ঝুলে থাকায় ক্ষোভে ফেটে পড়লেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প সহ ভালভ অপারেটররা। জেলা জুড়ে জল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়ে তারা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বাঁকুড়ার জেলা শাসকের দফতরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কারিগরি দফতরের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় কার্যত ভরসা রেখেছেন প্রায় ১২০০ ঠিকা শ্রমিক। ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত এই শ্রমিকদের দায়িত্ব সময়মতো পাম্প চালানো, ভালভ খোলা বন্ধ করা সহ পাইপলাইনের ক্ষুদ্র মেরামতির কাজ সামলানো। কিন্তু সরকার নির্ধারিত দৈনিক মজুরি দীর্ঘদিন ধরেই পান না তারা। সেই মজুরিও কোথাও ৪ মাস, কোথাও ৬ মাস ধরে বকেয়া পড়ে রয়েছে।
আন্দোলনরত একজন কর্মী রমেশ দাস অভিযোগ করেন ," আমরা কাজে কোনো গাফিলতি করি না, দিনে প্রায় ২৪ ঘন্টা কাজ করে সারা রাজ্যে জল সরবরাহ করি। কিন্তু আমাদের প্রায় ৬ মাসের বেতন বাকি। এই বেতনেই আমাদের সংসার চলে। কিন্তু কন্ডাক্টর বলছে এখন টাকা দিতে পারবো না। আমার ধারণা অফিস পেমেন্ট করে দিয়েছে, আমরা টাকা পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছি ।"
ইউনিয়নের কোষাধ্যক্ষ শান্ত বাগদী জানায় ," আমাদের দাবি আমাদের বোনাস, বেতন দেওয়া হোক। আমাদের অফিস থেকে টাকা দেওয়া হোক, কোনো তৃতীয় ব্যক্তির থেকে টাকা নিতে রাজি নই আমরা ।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের