নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - মিড ডে মিলের রাঁধুনিদের ছাঁটাইয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল স্কুলে। শুক্রবার বিদ্যালয় চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৪০ জন মহিলা বিক্ষোভে ফেটে প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেবব্রত বন্দ্যোপাধ্যায় চারজন রাঁধুনিকে রেখে বাকি রাঁধুনিদের কাজ থেকে সরিয়ে দিতে চাইছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদ বিহারের শিবপুর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।এদিন বিক্ষোভের জেরে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাঁধুনিরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি মানা না হলে তাঁরা বিদ্যালয় বন্ধের পথে হাঁটবেন। ফলে পড়ুয়াদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে আপাতত বিক্ষোভ তুলে নেন রাঁধুনিরা
প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায় জানান, "মিড ডে মিলের টাকা বণ্টন নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।সরকারি নিয়ম অনুযায়ী যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তাঁদের নামই নথিভুক্ত রয়েছে। কাউকে ছাঁটাই করার কোনও সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন দফতরের নজরে আনা হয়েছে।আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।"
রাঁধুনিদের বক্তব্য, “হঠাৎ করে এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়। সকলকে সঙ্গে নিয়েই কাজ হওয়া উচিত। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তে তাঁরা নিজেদের বঞ্চিত মনে করছি।বিষয়টি নিয়ে আগে আলোচনা করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আগের মতোই সকল রাঁধুনিকে সঙ্গে নিয়ে মিড ডে মিলের কাজ চালু করা হোক।স্কুল কর্তৃপক্ষের পক্ষকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন দফতরের সঙ্গে আলোচনা করা দরকার।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের