নিজস্ব প্রতিনিধি, কেরল – ৪ দিনের কেরল সফরে গিয়ে ঘোর বিপদে পড়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিপদ কাটিয়ে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন তিনি। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শবরীমালার ভগবান আয়াপ্পা দর্শন করে ইতিহাস গড়লেন মুর্মু।
সূত্রের খবর, বুধবার সমস্ত রীতি মেনে শবরীমালা মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাহাড়ি পথ পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত বিশেষ চার-চাকা গাড়ি করে অতিক্রম করেন তিনি। মাথায় পবিত্র ইরুমুডিকেট্টু (দেবতার উদ্দেশ্যে নিবেদিত পুজোর সামগ্রীর পোটলা) নিয়ে আয়াপ্পার দর্শন করেন রাষ্ট্রপতি। তাঁর পুজো সম্পন্ন করেন শবরীমালা মন্দিরের প্রধান পুরোহিত মেলশান্তি।
দীর্ঘদিন ধরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। এই রীতিকে ২০১৮ সালে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই সবের মধ্যেও শবরীমালা মন্দিরে পুজো দিলেন দ্রৌপদী মুর্মু। ১৯৭০-এর দশকে এই মন্দিরে পুজো দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের