নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আশা কর্মীদের আন্দোলনে উত্তাল রাজ্য। বুধবার স্বাস্থ্যভবনের বাইরে অবস্থান বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। দীর্ঘদিনের বকেয়া দাবি ও ন্যূনতম বেতন-সহ একাধিক দাবিতে রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। সেই বিক্ষোভে সংহতি জানাতে স্বাস্থ্যভবনের সামনে পৌঁছান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
স্বাস্থ্যভবনের বাইরে সকাল থেকেই আশা কর্মীদের অবস্থান বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে গোটা এলাকা। পুলিশের ব্যারিকেড, কড়া নিরাপত্তার মধ্যেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, সরকারি কর্মীর স্বীকৃতি, কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা এই দাবিগুলিকেই সামনে রেখে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা।
বেলা গড়াতে বিক্ষোভস্থলে পৌঁছান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন বিজেপি নেত্রী। তিনি বলেন, ' আমি আপনাদের পাশে আছি। আপনারা অধিকারের জন্য এসেছেন। ১০০ বার বলবেন, কেন আটকাবে? আপনাদের দাবি, আপনাদের পাওনা বুঝে নেবেন। এই সমস্যা অনেকদিনের। এতদিন মেটানো হয়নি। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজ এদের রাস্তায় বসে থাকতে হচ্ছে।' তার বক্তব্যে আরও উত্তপ্ত হয় রাজনৈতিক তরজা।
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
২৫০০ লোক নিয়ে সভা করার অনুমতি দিল হাইকোর্ট
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...