নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - শুধু শিলিগুড়ি নয় , গোটা পশ্চিমবঙ্গে পরিচিত এই নেতাজি কেবিন। আজ মহালয়ার পূর্ণতিথিতে ভোর থেকে ঘাটে ঘটে তর্পণ করছেন বহু মানুষ। ঘাটের ভিড় ছিল চোখে পড়ার মত। ভোরবেলা থেকে না খেয়ে তর্পণ করার পর পেটপুজো অবশ্যই দরকার। তাই ঘাটের কাজ সেরে সকলেই পেটপুজোর উদ্দেশ্যে হাজির হয়েছেন নেতাজি কেবিনে।

ভোর ৫ টা থেকে নেতাজি কেবিনের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রায় কয়েক হাজার মানুষ এদিন জলখাবার খেয়েছেন সেখানে। কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা নেতাজি কেবিনই ভরসা। তাই সারাবছর যেখানে গল্প আড্ডা হয় সেখানে মহালয়ার দিনে পেটপুজো হবেনা তেমন হয় নাকি। কেবিনের খাওয়ার ভীষণই সুস্বাদু। গরম চা , ঘুগনি থেকে শুরু করে কচুরি সব স্বাদই যেন মুখে লেগে থাকার মত।

প্রত্যেক বছরই এইদিনে নেতাজি কেবিনে ভিড় হয় শিলিগুড়িবাসীর। সেই উদ্দেশ্যে আগের দিন থেকেই প্রস্তুতি করে রাখেন দোকান মালিক প্রণব বাবু। তবুও যেন হিমশিম খাচ্ছেন তিনি। কর্মচারীরা অর্ডার নিতে নিতে আর রান্নার লোক খাবার বানাতে বানাতে নাজেহাল। ভেতরে বসে যারা খাচ্ছেন শান্তি নেই তাদেরও , রাস্তায় ভিড় করে আছেন আরও কয়েকশো মানুষ। তাই হিমশিম খেলেও প্রণব বাবুর চওড়া হাসি ছিল নজরকাড়া।
প্রণব বাবু বলেছেন, "আজ জগৎ বিখ্যাত এই নেতাজি কেবিন। সত্যিই গর্ব হয়। প্রতি বছর এই দিন এমন ভিড় হয়। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি। এবারেও ব্যতিক্রম হয়নি। সত্যিই মানুষের ভিড় ছিল দেখার মত। সত্যিই বলতে আমার চা পুরো মুখে লেগে থাকার মত। এই টানেও আসেন অনেকেই। সকলের ভালবাসা পেয়ে ভাল লাগছে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের