নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার সেনার পক্ষ থেকে ধর্মতলায় তৃণমূলের ‘ভাষা আন্দোলন’ মঞ্চ খুলে দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই পদক্ষেপ বলে দাবি সেনার। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাস্থলে পৌছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সূত্রের খবর, বাংলা ভাষা ও বাঙালিদের অপমানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে রিলে অবস্থান কর্মসূচি চালানো হয়। সেই জন্যই ‘ভাষা আন্দোলন’ মঞ্চ তৈরি করা হয়েছিল। সেনার দাবি, কর্মসূচির অনুমতি ছিল কেবল ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী, তিন দিনের বেশি কোনও মঞ্চ স্থায়ী করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন। অথচ মঞ্চ এক মাস ধরে খোলা রাখা হয়।
সেনার পক্ষ থেকে জানানো হয়, ২ দিনের অনুমতি দেওয়া হয়েছিল। আয়োজকদের একাধিকবার মঞ্চ খোলার আবেদন জানানো হয়। কোনও সাড়া না মেলায় কলকাতা পুলিশকে জানিয়ে সেনার তরফে মঞ্চ সরানো হয়েছে।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির কথা শুনে সেনা বাহিনী এই কাজ করেছে। তাদের মতে, আন্দোলনের ঝাঁজ কমাতে রাজনৈতিক চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমার। মঞ্চ সরানোর ঘটনায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...