নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত নভেম্বরে বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীত কৌরের ভারত। সেই দলের অন্যতম সদস্য ক্রান্তি গৌদ। বিশ্বকাপ জিততেই এবার হারানো চাকরি ফিরে পেলেন ক্রান্তির বাবা। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস সারাং এই বিষয়ে নিশ্চিত করেছেন। মেয়ের হাত ধরেই এবার শাপমোচন হল বাবার।
১৪ বছর আগে কনস্টেবলের চাকরি থেকে ক্রান্তির বাবাকে বরখাস্ত করা হয়েছিল। ২০১২ সালে নির্বাচনের সময়ে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরি হারান তিনি। এরপর থেকে ক্রান্তির পরিবার দারিদ্রের সঙ্গে।একবেলা খাবার যোগানের জন্যও অনেক কষ্ট করতে হয়েছে তাদের। পরিবারে আট সদস্যের খিদে মেটাতে বাস কন্ডাক্টরের কাজ করেছেন। এবার সেসব কষ্ট ভুলে পুরোনো ছন্দে ফিরবেন ক্রান্তির বাবা।
ক্রান্তিকে সংবর্ধনা দেওয়ার সময়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "আপনার পরিবারের অসুবিধার কথা জানতে পেরেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার নিয়ম রয়েছে। আমরা নিয়ম অনুসারে আপনার বাবার চাকরি পুনর্বহাল করব।"
মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বলেন, "এই পদক্ষেপে ক্রান্তির পরিবারে নিঃসন্দেহে স্বস্তি ফিরবে। এই সরকার যে অ্যাথলিটদের প্রতি সম্মান করে, এটা তারই উদাহরণ। ক্রান্তির স্বপ্ন ছিল, উর্দি পরে সসম্মানে অবসর নেবেন তাঁর বাবা। সেই স্বপ্নও এবার পূরণ হতে চলেছে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের