69a9195e34b75_IMG-20260305-WA0073
মার্চ ০৫, ২০২৬ দুপুর ১১:১৯ IST

টি টোয়েন্টি বিশ্বকাপ , ব্রিটিশ বধের লড়াই , ওয়াংখেড়েতে ভারত - ইংল্যান্ড মহারণ

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইতিমধ্যেই বিশ্বকাপের ফাইনালে চলে গেছে নিউ জিল্যান্ড। অনবদ্য ইনিংস খেলেছেন ফিন অ্যালেন। এবার লড়াই ভারত বনাম ইংল্যান্ডের। পরপর তিন বিশ্বকাপের নকআউটে মুখোমুখি হতে চলেছে দুই দল। ওয়াংখেড়েতে আজ ফাইনালে যাওয়ার লক্ষ্যে সূর্যকুমার যাদবরা। এই মহারণের আগে ভারতকে চিন্তা দিচ্ছে বরুণ চক্রবর্তী , অভিষেক শর্মার ছন্দ। তবে সঞ্জুর ব্যাটিং ফিরে আসায় স্বস্তিতে ভারতীয় শিবির।

ভারতকে হুমকি দিয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কারন। বলেছেন , ওয়াংখেড়েকে চুপ করিয়ে দেবেন। তবে সেসব মাথায় না রেখে ভারতের টপ অর্ডারকে আজ রানে ফিরতেই হবে। অভিষেক শর্মা , ইশান কিশান , সূর্যকুমারের ব্যাট থেকে আজ রান প্রয়োজন। মিডল ওভারে আদিল রশিদের মত স্পিনারকে আটকানো চাপ হবে ভারতের। তবে উল্টোদিকে বরুণ চক্রবর্তী নিজের সেই ছন্দ এখনও খুঁজে পাননি। আবার ব্রিটিশ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি চিন্তা এখন জস বাটলারকে নিয়ে। গোটা টুর্নামেন্টে এখনও অবধি শান্ত তার ব্যাট। এছাড়া বাকি সকলেই টুকটাক ব্যাটে বলে করছেন। তবে ওপেনিং জুটিকে নিঃসন্দেহে শুরুতেই ভাঙতে হবে ভারতকে। এছাড়া রিঙ্কু সিংকে দেখা গেছে নেটে বড় শট মারতে। তবে তার সুযোগ পাওয়া ভীষণই কঠিন। কম্বিনেশনে আটকে যাবেন গুরু গম্ভীর। কারণ মিডল অর্ডারে তিলক ভার্মাও এখন রানে ফিরেছেন। তাই প্রথম একাদশে বদলের সম্ভাবনা নেই বললেই চলে।

ঐচ্ছিক অনুশীলনে বরুণকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। পিচে স্পট ফেলে তাকে বোলিং করানো হয়েছে। মর্নি মর্কেল তাকে নিয়েই বেশ কিছুক্ষণ পড়েছিলেন।মিনিট দশেকের বিরতি নিলেন একবার। ফের ডেকে পাঠালেন বরুণকে। আবার ‘মকসো’ চলল। শেষে দেখা গেল, ভারতের ফিল্ডিং কোচ টি. দিলীপ হাতে ব‌্যাটারের ভূমিকায় উদয় হয়েছেন! কিন্তু ভারতীয় রহস‌্য স্পিনার আকাঙ্খার লেংথ খুঁজে আর পেলেন না। হতাশ ছিলেন তিনি। তবে আজকে ভুলের জায়গা নেই। এবার দেখার বিষয় আসল জায়গায় বরুণ কার্যকর হতে পারেন কিনা। নাকি কোনোভাবে কুলদীপকে ফেরানো হতে পারে। আবার ইংল্যান্ডের ক্ষেত্রে রশিদ ছাড়াও আর্চার ও লিয়ম ডসনকে সামলাতে হবে ভারতকে। ওয়াংখেড়েকে ভালভাবে চেনেন সূর্য। তবে আমেরিকা ম্যাচ ছাড়া তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই তার ছন্দ নিয়ে এবার সত্যিই চিন্তিত ভারতীয় শিবির।

ভারতের সম্ভাব্য একাদশ -

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা।

ইংল্যান্ড সম্ভাব্য একাদশ -

ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, রেহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ

আরও পড়ুন

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের