নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইডেনে গার্ডেন্সে অনবদ্য ইনিংস খেলে একার হাতে ভারতকে সেমি ফাইনালে তুলেছেন সঞ্জু স্যামসন। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে সমালোচক সহ নির্বাচকদের যোগ্য জবাব দিয়েছেন তিনি। এরপরই টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বিরাট উন্নতি হল সঞ্জু স্যামসনের। একইসঙ্গে শীর্ষস্থান নিয়ে চিন্তায় অভিষেক শর্মা।
একসঙ্গে বিরাট লাফ মেরেছেন সঞ্জু স্যামসন। ৬৫ নম্বর থেকে সোজা উঠে এলেন ৪০ নম্বরে। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৪৯। শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা। তার রেটিং পয়েন্ট ৮৭৪। তবে তাকে ধাওয়া করে চলেছেন শাহিবজাদা ফারহান। তার রেটিং পয়েন্ট ৮৪৮। তৃতীয় স্থানে রয়েছে ফিল সল্ট। যার রেটিং পয়েন্ট ৮০৩। চার নম্বরে রয়েছেন ইশান কিশান। তার রেটিং পয়েন্ট ৭৮৩।
এছাড়াও প্রথম দশে রয়েছেন আরও ২ ভারতীয়। ৭৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে তিলক। ৭৩৯ রেটিং নিয়ে সাত নম্বরে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তার সাম্প্রতিক ছন্দ ভীষণই খারাপ। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে একেবারেই খুঁজে পাওয়া যায়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেক ভারতীয় ব্যাটারের সামনে থাকবে কঠিন চ্যালেঞ্জ। জিম্বাবোয়ে ম্যাচ ছাড়া খুঁজে পাওয়া যায়নি অভিষেক শর্মাকে। অন্যদিকে ভাল ছন্দে রয়েছেন পাকিস্তানের ফারহান। পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ভারত এখনও রয়েছে। তাই অভিষেক মুম্বইয়ে রান পেলেই ফের শীর্ষস্থান মজবুত হবে তার। একই জিনিস প্রযোজ্য সঞ্জু স্যামসনের ক্ষেত্রেও। রান পেলে ফের উন্নতি হবে সঞ্জুর।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের