69a91dbab1b49_IMG-20260305-WA0098
মার্চ ০৫, ২০২৬ দুপুর ১১:৩৮ IST

টি টোয়েন্টি বিশ্বকাপ , ইডেনে ৩৩ বলে শতরান , একগুচ্ছ রেকর্ডের মালিক ফিন অ্যালেন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ইনিংসে খেলেছেন ফিন অ্যালেন।সাম্প্রতিক ছন্দ অনুযায়ী এই শতরান প্রত্যাশিত ছিল। তবে এত কম বলে সেমিফাইনালের মত মঞ্চে যে এমন দাপট দেখাবেন সেটা হয়তো আশা করেননি অনেকেই। ৩৩ বলে শতরান করে দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করেছেন তিনি। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এই ইনিংসের পরই একগুচ্ছ রেকর্ডের মালিক হয়েছেন ফিন অ্যালেন। রেকর্ডবুক ওলটপালট করে দিয়েছেন তিনি।

দ্রুততম শতরান - ৩৩ বলে শতরান পূর্ণ করে অ্যালেন পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হন। একই সঙ্গে পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে এটিই যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। তবে বিশ্বকাপে এটিই দ্রুততম। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম শতরান করেছিলেন ক্রিস গেইল।২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে এসেছিল তার দ্রুততম।

এই সেঞ্চুরির মাধ্যমে অ্যালেন এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতরানের যৌথ মালিক। তার সঙ্গে সমান তিনটি শতরান রয়েছে কলিন মানরোর।টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে শতক করা তৃতীয় ব্যাটারও হলেন অ্যালেন। এর আগে শতক করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ২০১২ সালে।গ্লেন ফিলিপস করেছিলেন ২০২২ সালে।

বাউন্ডারির নজির - অ্যালেনের ইনিংসে ছিল ১৮ টি বাউন্ডারি। ১০ টি চার ও ৮ টি ছক্কা মেরেছেন তিনি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। ২০১২ সালে ম্যাককালামের ১২৩ রানের ইনিংসেও ছিল সমান ১৮টি বাউন্ডারি। তার ৮টি ছক্কা নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইনিংসে সর্বোচ্চ ও নকআউট ম্যাচে যেকোনো ব্যাটারেরও সর্বোচ্চ।

মাত্র ১৯ বলে ফিফটি করে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও গড়েন অ্যালেন। আগের রেকর্ড ছিল গ্লেন ফিলিপসের। নিয়েছিলেন ২২ বল।

বিশ্বকাপে ছক্কার রেকর্ড - 
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অ্যালেন মেরেছেন ২০টি ছক্কা। যা এক আসরে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল শিমরন হেটমায়ারের ১৯টি। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যালেনের মোট ছক্কা এখন ২৬টি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস ও রস টেইলরকে। তাদের ছিল ১৯ টি ছয়।

অ্যালেনের ইনিংসে মাত্র চারটি ডট বল ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল বা ফাইনালে অন্তত ৩০ বল খেলা ইনিংসগুলোর মধ্যে এর চেয়ে কম ডট বল ছিল শুধু বিরাট কোহলির ২০১৪ সালের সেমিফাইনালের ইনিংসে (৩টি)।

অ্যালেন ও টিম সেইফার্ট জুটি এই আসরে মোট ৪৬৩ রান করেছেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পার্টনারশিপ রান। এর আগে ২০২৪ সালে ইব্রাহিম জাদরান ও রাহমানুল্লাহ গুরবাজ জুটির ছিল ৪৪৬ রান।

বড় রান তাড়া করে রেকর্ড - 
এই ম্যাচে নিউজিল্যান্ড ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে ৪৩ বল হাতে রেখেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যা সবচেয়ে বেশি বল রেখে সফল রান তাড়া।

আরও পড়ুন

ফিফার কাঁধে চেপেই ফাইনালে মেসিরা! বিশ্বকাপ শেষে বিতর্কে ঘি ঢাললেন রোনাল্ডো
জুলাই ২১, ২০২৬

ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক

আমার নায়ক , আমার বন্ধু ! কিংবদন্তি তারকার প্রয়াণে স্তব্ধ ফুটবল দুনিয়া
জুলাই ২১, ২০২৬

ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া

বিশ্বজয়ের উল্লাসে ভাসল স্পেন! উৎসবের মাঝেই নেমে এল বিষাদের কালো মেঘ
জুলাই ২১, ২০২৬

মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি

বিশ্বকাপে ট্রফি না পেলেও প্রাপ্তি কম নয়! স্পেন-আর্জেন্টিনা মহারণে নজর কাড়ল ভারতও
জুলাই ২০, ২০২৬

সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও

পতাকা পোড়ানো থেকে বর্ণবিদ্বেষ! আর্জেন্টিনা ভক্তদের দাদাগিরি ঘিরে বিতর্ক
জুলাই ২০, ২০২৬

গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল

সমালোচনা না হলে মজাই পাই না! অবসর জল্পনা উড়িয়ে লর্ডসে ইতিহাস গড়লেন হিটম্যান
জুলাই ২০, ২০২৬

লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের

জুলাইয়ের ফাইনাল আবারও কাঁদাল আর্জেন্টিনাকে! অধরাই রইল মেসির দ্বিতীয় বিশ্বকাপ
জুলাই ২০, ২০২৬

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা

মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প! বিশ্বকাপ ফাইনালে স্পেনের উদযাপনে ঢুকে নতুন বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট
জুলাই ২০, ২০২৬

ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প

ফাইনালের আগে বড় মন্তব্য রোনাল্ডোর! আর্জেন্টিনা-স্পেন ম্যাচে বেছে নিলেন ফেভারিট
জুলাই ১৯, ২০২৬

খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ

মেসি বনাম ইয়ামাল নয়, চর্চায় ম্যাডোনা-শাকিরা! ফাইনাল হাফটাইমে অন্য লড়াই
জুলাই ১৯, ২০২৬

২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা

ফাইনালের আগে মুখ খুললেন ইনিয়েস্তা! মেসি-ইয়ামাল প্রসঙ্গে জানালেন নিজের ভাবনা
জুলাই ১৯, ২০২৬

স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা

স্বপ্নভঙ্গের মাঝেও ইতিহাস এমবাপের! জোড়া গোলে মেসিকে টপকে গড়লেন নতুন রেকর্ড
জুলাই ১৯, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে

৬ গোলের দাপটে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড! এমবাপের রেকর্ডের রাতেও শেষ হাসি থ্রি লায়ন্সের
জুলাই ১৯, ২০২৬

১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড

শিরোপার লড়াইয়ের সঙ্গে ১১ নজিরের হাতছানি! ফাইনালের আগে ইতিহাসের দোরগোড়ায় মেসি
জুলাই ১৮, ২০২৬

স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক

শিরোপার লড়াইয়ের সঙ্গে ১১ নজিরের হাতছানি! ফাইনালের আগে ইতিহাসের দোরগোড়ায় মেসি
জুলাই ১৮, ২০২৬

স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের