নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডেন গার্ডেন্সে ফিন অ্যালেন ঝড়ে রীতিমত ছারখার হয়ে গেল প্রোটিয়ারা। গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ করতে হল তাদের। ফিন অ্যালেনের ইনিংসের কোনো জবাব ছিল না দক্ষিণ আফ্রিকার কাছে। দুই কিউই ওপেনারকে শুরুতে থামাতেই পারলেন না কগিসো রাবাডারা। ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেট বাজিমাত করে সোজা ফাইনালে চলে গেলেন মিচেল স্যান্টনাররা। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত শতরান করলেন অ্যালেন।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষে জানসেনের দাপটে ২০ ওভারে তারা তোলেন ১৬৯ রান। ব্যাটে নেমে কুইন্টন ডি কক ব্যর্থ। করেন ১০ রান। এরপর মার্করাম করেন ২০ বলে ১৮। পার্টনারশিপ গড়ার লক্ষ্যে থাকলেও কাজে দেয়নি। প্রথম বলেই ফেরেন রিকলটন। এরপর ব্রেভিস অল্পস্বল্প তাণ্ডব করেন। ২৭ বলে ৩৪ করেন। তার ব্যাট থেকে আসে ২ টি ছয় ৩ টি চার।
মিলারের ম্যাচ গ্লেন ফিলিপসের মত খেলোয়াড় হাতছাড়া করলে অনেকেই ভেবেছিলেন তার প্রভাব পড়তে পারে। তবে ৬ রানেই ফেরেন তিনি। এরপর স্টাবস ২৯ করেন। তবে শেষমেষ লড়াই চালান মার্কো জানসেন। তারই ব্যাটে ভর করে লড়াইয়ের জায়গায় পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। মারেন ৫ টি ছয় ২ টি চার। ৩০ বলে ৫৫ করেন তিনি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ম্যাট হেনরি , রাচিন রবীন্দ্র। দুজনেই নেয় ২ টি করে উইকেট। রবীন্দ্র দেন ৪ ওভারে মাত্র ২৯ রান। ম্যাকনসি নেন ১ ওভারে ২ টি উইকেট। এছাড়া ১ টি করে উইকেট নেন লকি ফার্গুসন , জিমি নিশম। ৩ ওভারে ৪২ দিয়ে সবচেয়ে বেশি রান খরচ করেন জিমি নিশম।
জবাবে ব্যাটে নেমে ১২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লে-তেই ম্যাচ নিজেদের নামে করে নেয় নিউজিল্যান্ড। টিম সাইফার্টের ক্যাচ হাতছাড়া করেন কুইন্টন ডি কক। যার ফায়দা তুলতে ভোলেননি তিনি। ৭ টি চার সহ ২ টি ছক্কার সঙ্গে করেন ৫৮ রান। রাবাডাকে তুলে মারতে গিয়ে বোল্ড হন তিনি। যদিও ততক্ষণে ম্যাচ বেরিয়ে গেছে প্রোটিয়াদের হাত থেকে।
অন্য ওপেনার ফিন অ্যালেন তখনও ছিলেন দুরন্ত ছন্দে। তবে কেউই বুঝতে পারেননি যে শতরান হয়ে যাবে তার। একটা সময় শেষদিকে মার্কো জানসেনকে আক্রমণ করা শুরু করেন। হিসেব অনুযায়ী তিনি সব বল খেললে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শতরান হত তার। হল ঠিক তেমনই। জয়ের জন্য বাকি ১ রান। ফিন অ্যালেনের শতরানের জন্য বাকি ৪। ঠিক তখনই চার মেরে দিলেন তিনি। ৩৩ বলে শতরান করলেন তিনি। মারেন ৮ টি ছয় , ১০ টি চার। তাকে আউট করার রাস্তাই বের করতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা।
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের