নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - অস্ট্রেলিয়ায় নতুন ইতিহাস লেখার লক্ষ্যে নেমেছে ভারতের মহিলা ফুটবল দল। তবে শুরুতেই আটকে গেল ভারত। অনবদ্য লড়াই করেও পয়েন্ট হাতছাড়া হল শিল্কি দেবীদের। ভিয়েতনামের কাছে ২-১ ব্যবধানে হারল ভারতের মহিলা ফুটবল দল।
ফিফার ক্রমতালিকায় ৩৬ নম্বরে ভিয়েতনাম। প্রথমার্ধ জুড়ে ভিয়েতনামের দাপট ছিল। খুব কম আক্রমণে উঠছিল ভারতের মেয়েরা। প্রথমার্ধ জুড়ে পুরোটাই রক্ষণে ব্যস্ত ছিল ভারত। গোল তুলতে পারেনি কোনো দেশ। ৩-৪-৩ ফরমেশনে শুরু করেছিল ভারতের বাঘিনীরা। ১৪ মিনিটে গোল পেয়ে যেতে পারত। তবে ভারতীয় গোলরক্ষক ভাল সেভ করেন। প্রথমার্ধের ৩০ মিনিটে ভ্যান সু-র গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। ৪১ মিনিটে সুযোগ চলে এসেছিল ভারতের সামনেও। তবে লাভ হয়নি।
৪৮ মিনিটে ‘ভার’ ব্যবহারে গোল বাতিল হয় ভিয়েতনামের। ৫২ মিনিটে সানফিদা নঙ্গরুমের গোলে সমতায় ফেরে ভারত। গোলের পর প্রাণবন্ত ফুটবল খেলে ভারত। তবে শেষের দিকে সমস্যায় পড়ে ভারত। সংযুক্তি সময়ে ভ্যান সু-র গোলে ব্যবধান বাড়ায় ভিয়েতনাম। শেষ অবধি হার শিকার করতে হয় নীল বাঘিনীদের। এরপর জাপান ও চাইনিজ তাইপের মুখোমুখি ভারত।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন