নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় ভীষণই পরিচিত প্রবাসে ঘরকন্যা মহুয়া গঙ্গোপাধ্যায়। তার অনুসারীর সংখ্যাও প্রচুর। স্বামী-সন্তানদের নিয়ে থাকেন ভিনদেশে। সেখানে বসেই প্রতিদিন পৌঁছে যান বিশ্বের প্রতিটি মানুষের ঘরে। তবে এবার টাকার লোভে শাশুড়ির মৃত্যুতেও ভ্লগ বানিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রবাসে ঘরকন্যা। ভিডিওটি ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। তাকে তুলধনা করেছেন নেটপাড়ার বাসিন্দারা।
সূত্রের খবর , দিন কয়েক আগে মৃত্যু হয়েছে মহুয়ার শাশুড়ি। স্বাভাবিকভাবেই তড়িঘড়ি ছুটে এসেছেন দেশে। কিন্তু পরিবারের এমন এক কঠিন সময়েও বন্ধ থাকেনি তার ক্যামেরা। ২ দিন আগে শাশুড়ির মৃত্যু নিয়ে একটি ভ্লগ করা হয় প্রবাসে ঘরকন্যার পেজ থেকে। সেখানে দেখা যায় , শাশুড়ির শায়িত দেহের সামনে বসে কান্নাকাটি থেকে শুরু করে শেষযাত্রা, প্রতিমুহূর্তের ক্লিপ তুলে ধরেছেন তিনি। এরপরই তার ওপর ক্ষোভে ফেটে পড়েছেন অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় প্রবাসে ঘরকন্যাকে নিয়ে চলছে কাটাছেঁড়া। পরিবারের এমন কঠিন সময়ে তার এই কীর্তি দেখে কেউ লিখছেন , "টাকা কামাতে কেউ মানুষের মরার সময়ও ছাড়ছেনা। তাও আবার নিজের শাশুড়ির মৃত্যুতেও ভ্লগ।"
কেউ লিখেছেন , "চারজনের জন্য জরুরি বিমানের টিকিট কেনার জন্য তহবিল সংগ্রহের চমৎকার উপায়, মানুষ হিসেবে আপনারা লজ্জাজনক।"
এছাড়াও কেউ লিখেছেন , "আপনার ইউটিউব পরিবার যখন সবকিছুর সাক্ষী থাকে তখন খারাপ সময়েরও সাক্ষী থাকা উচিত।" কেউ বলেছেন , "শোক একটি অত্যন্ত ব্যক্তিগত বিষয়। এটাকে বাজারে এনে ভিডিও করা অত্যন্ত রুচিহীনতার পরিচিয়।" কেউ বলেছেন , "মানুষ হিসেবে আপনি কতটা জঘন্য সেটা বোঝা যায়।" কেউ ক্ষোভ উগরে লিখেছেন , "আপনার মায়ের সময় এইভাবে ভ্লগ বানাবেন তো?" অর্থাৎ , ১০ জনের মধ্যে ৮ জনই তাকে কটাক্ষের বন্যায় ভাসিয়ে দিয়েছেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের