নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জসপ্রীত বুমরার ছন্দ নিয়ে জল্পনা ছিল। তবে পুরোদমে না ফিরেও চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে ভাল বোলার তিনি। তবে বুমরাকে ব্যবহার করার ক্ষেত্রে ভারতকে গুরুমন্ত্রনা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ক্রিকেট বিশেষজ্ঞ সুনীল গাভাস্কার।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমি ফাইনালে নামছে ভারত। যেই ম্যাচে সাফল্য পেতে গাভাস্কারের মন্তব্য , "আমি মনে করি, পাওয়ার প্লে-তে বুমরাকে অন্তত দু’ওভার বল করানো উচিত। ও নতুন বলে বল করতে সিদ্ধহস্ত। আর বুমরা যদি দ্রুত জস বাটলার, ফিল সল্ট ও হ্যারি ব্রুককে তুলে নিতে পারে, তাহলে ইংল্যান্ড ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে যাবে।"
গাভাস্কার আরও বলেছেন , "বুমরা পাঁচ নম্বর ওভারে বল করতে আসছে। ততক্ষণে প্রতিপক্ষের ব্যাটাররা চার ওভার খেলে ফেলেছে। দুই ওপেনার অন্তত ৮ থেকে ১০টি বলের মোকাবিলা করেছে। সামান্য হলেও উইকেটে ব্যাটাররা থিতু হয়ে যাচ্ছে। যদি শুরুতেই বুমরাকে দিয়ে বল করানো হয়, তা হলে ভারতেরই লাভ হবে বলে আমার মনে হয়। ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা নিয়মিত আইপিএল খেলে। তাদের ভারতীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না। তাই আমার মনে হচ্ছে লড়াইটা কঠিন হবে।"
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা