নিজস্ব প্রতিনিধি , লাহোর - বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। সুপার ৮ পর্ব থেকে আর সেমি ফাইনালে উঠতে পারেননি সালমান আলী আঘারা। এরপরই ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট। এক হোটেল কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পাক ক্রিকেটার হায়দার আলীর বিরুদ্ধে। ঘটনায় ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট।
সূত্রের খবর , সুপার ৮ পর্বের ম্যাচ খেলতে ক্যান্ডিতে গিয়েছিল পাক দল। সেখানকার গোল্ডেন ক্রাউন হোটেলে ছিল পাকিস্তান। গত ২৮ শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ ছিল। সেদিন সকালেই হোটেল কর্মীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছে পাক ক্রিকেটারের বিরুদ্ধে।হাউসকিপিং কর্মী ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন পাক ক্রিকেটার হায়দার আলী।
এরপর সাহায্য চেয়ে চিৎকারও করেন ওই হোটেল কর্মী। এরপর হোটেলে থাকা অন্যান্য কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন। গোটা বিষয়টি জানানো হয় পাক দলের ম্যানেজার নাভিদ চিমাকে। হোটেল কর্তৃপক্ষের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। তবে শেষমেষ রীতিমত হাতে পায়ে ধরার মত অবস্থা হয়। হায়দারের তরফে ক্ষমা চান নাভিদ চিমা। জরিমানা হয় অভিযুক্ত ক্রিকেটারের। অভিযুক্ত ক্রিকেটারকে তলব করবে পাক বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারা।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...