নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৩ সালের স্মৃতি ফিরেছে দক্ষিণ আফ্রিকার। সেবার হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার স্বপ্নভঙ্গ হল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। গোটা টুর্নামেন্টে অনবদ্য খেলেও কিউইদের ব্যাটিংয়ের জবাব ছিল না দক্ষিণ আফ্রিকার কাছে। একাই ছারখার করে দিয়েছেন ফিন অ্যালেন। ম্যাচ হেরে রীতিমত হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
প্রতিপক্ষ দুর্দান্ত খেলেছে এটা কঠিন হলেও সত্যিই। তবুও এটি মানতে নারাজ মার্করাম। কারণ , গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলার পর এদিন মনে হল বাচ্চাদের মত হেরেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বলেছেন , "মনে হচ্ছে কেউ একটা সপাটে থাপ্পড় কষিয়ে দিয়েছে। এই হার ব্যাখ্যা করা কঠিন। তবে আমরা আরও ভালো দল হিসাবে ফিরব।"
তবে মার্করামের থেকে উল্টোটাই ভাবছেন বিতর্কিত দক্ষিণ আফিকার কোচ শুকরি কনরাড।এই ইডেনেই ভারতকে হারিয়ে গৌতম গম্ভীরদের অপমান করেছিলেন তিনি। সেই ইডেনেই হয়েছে স্বপ্নভঙ্গ। তিনি বলেছেন , "আমার ছেলেরা ভালোই খেলেছে। তবে প্রতিপক্ষ দুর্দান্ত খেলেছে।" এই হারকে চোক হিসেবে দেখছেন না তিনি। তার মতে , "আমি এই হারটাকে ঠিক চোক হিসাবে দেখেছি না। বরং এটা তার চেয়ে অনেক বড়।"
উল্লেখ্য , মাস কয়েক আগে ভারতকে টেস্টে হারিয়ে এই ইডেনে দক্ষিণ আফ্রিকার কোচ বলেছিলেন , "ভারতীয়দের পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা।" এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরাজির ‘গ্রোভেল’ শব্দটি। যা বর্ণবিদ্বেষের প্রতীক। দক্ষিণ আফ্রিকায় এক সময় এই শব্দটি ব্যবহার করা হত কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য। এরপর থেকেই বিতর্কে জড়িয়েছেন তিনি।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের