6a8ee921841d3_Screenshot (118)
আগস্ট ২৬, ২০২৬ বিকাল ০৬:৫৫ IST

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গ্যাস গোডাউনে কর্মী পুনর্বহালকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব ও মালিকপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল নবদ্বীপে। দুই পক্ষের হাতাহাতিতে রক্তাক্ত হলেন বিজেপির মণ্ডল সহ-সভাপতি তাপস দেবনাথ। বিজেপির অভিযোগ, গোডাউন মালিকের পরিবার ও কর্মচারীরা তাঁকে তালা ও চাবির গোছা দিয়ে মাথায় আঘাত করেন। পাল্টা বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে মালিকপক্ষ। ঘটনায় গোডাউন মালিক ও তাঁর ছেলেকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে , নবদ্বীপ থানার অন্তর্গত কলাতলা বারুইপাড়া এলাকার একটি এইচপি গ্যাস গোডাউনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা গেছে, দীর্ঘদিন আগে ওই গোডাউন থেকে বহিষ্কৃত কর্মীদের পুনরায় কাজে বহাল করার দাবিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোনও কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে বিজেপি ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পুনর্বহালের দাবিতে এ দিন স্থানীয় মণ্ডল সভাপতি মধুসূদন সেন এবং মণ্ডল সহ-সভাপতি তাপস দেবনাথের নেতৃত্বে বিজেপি কর্মীরা গ্যাস গোডাউনে যান।

অভিযোগ, সেখানে পৌঁছনোর পর কর্মীদের কাজে পুনর্বহালের দাবি মানতে অস্বীকার করে মালিকপক্ষ। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা। বিজেপি নেতৃত্বের দাবি, বচসার মাঝেই গোডাউন মালিকের পরিবারের সদস্য সহ কর্মচারীরা তাঁদের ওপর চড়াও হন। পরিস্থিতি সামাল দিতে গেলে তালা ও চাবির গোছা দিয়ে বিজেপি নেতা তাপস দেবনাথের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় সেলাই দিতে হয়।

যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে গোডাউন মালিকপক্ষ। তাঁদের পাল্টা দাবি, বিজেপি নেতা মধুসূদন সেন সহ তাঁর অনুগামীরা জোর করে গোডাউনে ঢুকে অচলাবস্থা তৈরি করেন। মালিক ও তাঁর পরিবারের সদস্যদের ওপর মারধর চালানো হয় বলেও অভিযোগ। জোর করে বহিষ্কৃত কর্মীদের কাজে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি মালিকপক্ষের।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে উত্তেজনা ছড়ানো রুখতে গোডাউন মালিক ও তাঁর ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত বিজেপি নেতা তাপস দেবনাথের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। সংঘর্ষের প্রকৃত কারণ এবং দুই পক্ষের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সেদিকেও নজর রাখছে পুলিশ।

আরও পড়ুন

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

রাখির আয়োজন না রণ আয়োজন! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMC সংঘর্ষে ABVP-র ২ সদস্য হাসপাতালে
আগস্ট ২৬, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে

ধূপগুড়িতে অন্যের বউকে নিয়ে লজে ‘লীলাখেলা’! ধরে এনে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের