নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেট্রোর ইতিহাসে আরও এক বড় মাইলফলক। জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইনের আন্ডারগ্রাউন্ড প্রকল্পে সফলভাবে সম্পন্ন হল প্রথম পর্যায়ের সুড়ঙ্গ খননের কাজ। অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পে গতি এল আরও এক ধাপ।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইনের অংশ হিসেবে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে চেন্নাই থেকে আনা অত্যাধুনিক দুই টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ এবং ‘দিব্যা’। প্রায় ৯০ থেকে ৯৫ মিটার দীর্ঘ এবং ৬০০ থেকে ৬৫০ টন ওজনের এই মেশিনগুলি অত্যন্ত নিখুঁত ও নিরাপদ প্রযুক্তিতে ভূগর্ভে সুড়ঙ্গ তৈরি করছে।
মাত্র এক বছরের মধ্যেই ‘দুর্গা’ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের সুড়ঙ্গ খননের কাজ সম্পূর্ণ করেছে। বর্তমানে প্রায় ১৭ মিটার গভীরে থেকে পার্ক স্ট্রিট তথা এসপ্ল্যানেডের দিকে এগিয়ে চলছে এই টিবিএম। অন্যদিকে, ‘দিব্যা’ জোকামুখী সুড়ঙ্গ নির্মাণে ব্যস্ত। প্রতি মিনিটে প্রায় ৮০ মিলিমিটার গতিতে মাটি কেটে এগোনোর ক্ষমতা রয়েছে এই অত্যাধুনিক যন্ত্রগুলির। মেট্রো কর্তৃপক্ষের আশা, ‘দুর্গার' মাধ্যমে এসপ্ল্যানেডমুখী সুড়ঙ্গের কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে। আর জোকামুখী লাইনে কাজ করা ‘দিব্যার' ব্রেকথ্রু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ সালের মার্চ মাসে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের