নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের প্রভাব এবার পড়তে শুরু করেছে কলকাতার খাবারের ব্যবসায়। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার জেরে বাণিজ্যিক গ্যাসের যোগান কমার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগে শহরের স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। শহরের একাধিক স্ট্রীট ফুড ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন।
ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ছে জ্বালানির বাজারে। তার জেরেই বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা, যা নিয়ে উদ্বেগ বেড়েছে রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলির মধ্যে। কলকাতার ডেকার্স লেন দীর্ঘদিন ধরেই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে আসেন। কিন্তু বাণিজ্যিক গ্যাসের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়লে এই পুরো ব্যবসাই বড় সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। সংস্থার প্রেসিডেন্ট সুদেশ পোদ্দার জানান, তারা ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন যাতে অন্তত কিছু পরিমাণ গ্যাসের সরবরাহ বজায় রাখা হয়। তার কথায়, এখনও পর্যন্ত যে স্টক রয়েছে তা দিয়েই আপাতত কাজ চালাতে হচ্ছে। তবে তেল কোম্পানিগুলির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী দিনে নতুন করে গ্যাসের সরবরাহ কমে যেতে পারে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের