নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ইরানের সঙ্গে আমেরিকা, ইজরায়েলের ত্রিমুখী যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার এসে পড়ল গার্হস্থ্যে। কলকাতায় একধাক্কায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৬০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই কার্যকর নতুন দাম। মাথায় হাত আমজনতার।
কলকাতায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। দিল্লিতে দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে। মুম্বইয়ে আগে ছিল ৮৫২.৫০ টাকা। এখন হয়েছে ৯১২.৫০ টাকা। চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ১৯৯০ টাকা। দাম বৃদ্ধির প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে।
২০২৪ সালের মার্চে নারী দিবসে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দাম অপরিবর্তিত থাকলেও ২০২৫ সালের এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়িয়ে দেয় মোদি সরকার। এরপর থেকে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একই ছিল। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে ফের গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বাড়ল।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের