নিজস্ব প্রতিনিধি , নদীয়া – মর্মান্তিক অমানবিক ঘটনায় উত্তাল কৃষ্ণনগর। নেশাগ্রস্ত ছেলের ছুরির আঘাতে মৃত্যু হল এক পিতার। মৃতের নাম সাধন দুর্লভ বয়স (৫৪)। এই ঘটনায় অভিযুক্ত ছেলে প্রবীর দুর্লভকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গেছে , দিনমজুর প্রবীর দীর্ঘদিন ধরেই নেশার কবলে জর্জরিত। সংসারের টাকার প্রায় পুরোটাই নেশার পেছনে উড়িয়ে দিত সে। এর ফলে পরিবারের আর্থিক সমস্যার পাশাপাশি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ। পরিবারের সদস্যরা এই আচরণে বহুবার প্রতিবাদ করলেও পরিস্থিতির কোনও বদল হয়নি।
শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে। মাতাল অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর শুরু করে প্রবীর। মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন বাবা সাধন দুর্লভ। ছেলেকে থামাতে গেলে আচমকাই বাবার ওপর চড়াও হয় প্রবীর। অভিযোগ, সেই সময়ই বাবার বুকে ধারালো ছুরি বসিয়ে দেয় সে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাধন।
স্থানীয় বাসিন্দা ধিরোজ দূর্লভ জানান,"প্রবীরের মদ্যপ জীবনযাত্রা নিয়ে আগে থেকেই ক্ষোভ ছিল সবার মধ্যে। একাধিকবার বোঝানোর চেষ্টা করা হলেও প্রবীর কোনওদিন নিজের স্বভাব পরিবর্তন করেনি। ঠিক সেদিনও তেমনটাই হয়েছিল।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের