নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভাদ্র মাসের শুভক্ষণে পালিত হলো ঐতিহ্যবাহী চাপড়া ষষ্ঠী পুজো। শান্তিপুর ভরে উঠেছিল ভক্তিমুখর পরিবেশে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পূজো মূলত সন্তানদের দীর্ঘায়ু , সুস্বাস্থ্য সহ সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় পালিত হয়। সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা উপবাস থেকে ব্রতে সামিল হন। পুজোর্চনার প্রতিটি আচার-অনুষ্ঠানে মিশে ছিল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা।

সূত্রের খবর , সন্ধ্যা নামতেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার। বটবৃত্তের তলায় মায়েরা সাজিয়ে তোলেন কলাগাছের ভেলা ফল, ফুল, প্রদীপ আর নানা সাজসজ্জায়। তারপর সেই ভেলাই নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন তারা। তারা বিশ্বাস করেন , এই ভাসানই সন্তানের জীবনকে আলোকিত, সমৃদ্ধ আর সুখময় করে তোলে। নদীর ঢেউয়ের সাথে ভেসে যায় মায়ের দোয়া , সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রার্থনা।

স্থানীয় বাসিন্দা মিরা রায় বলেন,“আমাদের সন্তানের ভালো থাকার জন্যই আমরা এই চাপড়া ষষ্ঠী পালন করি। দেবী ষষ্ঠীর কৃপায় সন্তানরা সুস্থ আর সুখে থাকবে এই আশাতেই উপবাস করি। শান্তিপুরের চাপড়া ষষ্ঠী তাই শুধু ধর্মীয় আচার নয়, বরং মাতৃত্বের এক অমর প্রতীক, যেখানে মায়ের প্রার্থনার সঙ্গে মিশে থাকে সন্তানের মঙ্গল কামনার চিরন্তন কাহিনি।"
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...