নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শুদ্ধ মন্ত্রোচ্চারণ আর দেবী আরাধনায় শুক্রবার ভোরবেলা থেকেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো। মাতৃমন্দিরে সকাল ৫টা ৩০ মিনিটে সূচনা হয় পুজোপাঠের। বেলা সাড়ে তিনটের সময় অনুষ্ঠিত হবে হোম, আর সন্ধ্যায় হবে ঐতিহ্যবাহী সন্ধ্যারতি। দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ভিড় জমিয়েছেন মায়ের আশীর্বাদ পেতে।

সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ ১৪৯ বছর ধরে অপরিবর্তিত এই পুজোর সূচনা হয়েছিল ১৮৭৭ সালে, দেবীর আদেশে মা সারদার মা শ্যামসুন্দরী দেবীর হাত ধরে। জনশ্রুতি অনুযায়ী, এক সময় গ্রামের কালী পুজোর জন্য তাঁর জমিয়ে রাখা নৈবেদ্য পুরোহিত গ্রহণ না করায়, অপমানে ভেঙে পড়েছিলেন শ্যামসুন্দরী দেবী।

কালী পুজোর রাতে নৈবেদ্যের সামনে বসে অঝোরে কাঁদতে থাকলে, সেই সময় তাঁর সামনে আবির্ভূতা হন এক রক্তবর্ণা দেবীমূর্তি- স্বয়ং জগদ্ধাত্রী। দেবী তাঁকে আশীর্বাদ দিয়ে বলেন, “কাঁদছ কেন মেয়ে? তোমার নৈবেদ্য আমি গ্রহণ করব।” এরপরই নিজের বাড়িতেই শুরু করেন জগদ্ধাত্রী পুজো।
প্রথমদিকে ছোট আকারে আয়োজিত হলেও, ধীরে ধীরে তা রূপ নেয় মহা সমারোহে। মা সারদা নিজেও জীবনের শেষ দিন পর্যন্ত এই পুজো করে এসেছেন। তাঁর পরও থেমে যায়নি সেই ঐতিহ্য । আজও মাতৃমন্দিরের উদ্যোগে নবমী তিথিতেই সপ্তমী, অষ্টমী ও নবমী , এই তিন দিনের পুজো একসঙ্গে হয়।
মা সারদার পবিত্র জন্মভিটের এই পুজো এখন এক ঐতিহাসিক ঐতিহ্যে পরিণত হয়েছে। শতাব্দী পেরিয়েও আজো মাতৃ আরাধনায় মুখর জয়রামবাটী। উপচে পড়া ভক্ত সমাগমে মাতৃমন্দিরের চারিদিক আজ ভরে উঠেছে ভক্তির আবহে। মায়ের গায়ে মায়ের পুজোয় আবারও ফিরে এসেছে ১৪৯ বছরের অমলিন ঐতিহ্য।

দর্শনার্থী তৃষা দাস জানান, “ অনেকদিন ধরে এই জায়গাটার কথা শোনার পর আসার ইচ্ছে হল। আজ মায়ের টানেই আসতে পেরেছি। দর্শন করেছি, খুব ভালো লাগছে।”
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের