নিজস্ব প্রতিনিধি , হুগলী - রবিবার রাজ্যে এসএসসি পরীক্ষার দিনে ধরা পড়ল এক অনন্য মানবিক দৃশ্য। ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থী মায়ের ছোট্ট সন্তানের দেখভাল করলেন এক মহিলা পুলিশকর্মী।
সূত্রের খবর, রবিবার এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা চলেছে রাজ্যজুড়ে। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এরই মধ্যে হুগলির ধনিয়াখালি থেকে এক পরীক্ষার্থী মা তার ছোট পুত্র সন্তানকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। পরীক্ষার সময় সন্তানের দেখভাল করার মতো আর কেউ ছিল না। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী।
মায়ের পরীক্ষা চলাকালীন ওই মহিলা পুলিশকর্মী শিশুটিকে নিজের স্নেহে আগলে রাখেন। তাকে কোলে নিয়ে খেলা করা থেকে শুরু করে তার যত্ন করা দেড় ঘণ্টা যাবৎ শিশুটির সব দায়িত্বই এক মায়ের মতন করে পালন করেন ওই মহিলা পুলিশকর্মী।
এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন আশেপাশের অভিভাবক ও পরীক্ষার্থীরা। তাদের মতে, 'পুলিশের এই মানবিক আচরণ খুবই ভালো লাগছে। মায়ের মতন স্নেহ দিয়েই যত্ন করছে। অচেনা মানুষ হলেও বাচ্চাটি যত্ন পাচ্ছে দেখে সেও কান্নাকাটি করছে না। পুলিশের এই উদ্যোগ সত্যি খুব ভালো লাগছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের