6a744678ae31a_Gallery_1786005047821
আগস্ট ০৬, ২০২৬ দুপুর ০২:০৪ IST

মায়ানমারকে জমি দেবে ভারত! মণিপুর ভেঙে যাওয়ার আশঙ্কায় বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , ইম্ফল - মায়ানমারের সঙ্গে জমি বিনিময়ের সম্ভাবনা ঘিরে মণিপুরে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক সংগঠন। তাদের আশঙ্কা, এর ফলে মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারত ও মায়ানমারের মধ্যে রয়েছে ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্ত অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম হয়ে মায়ানমারের সাগাইং অঞ্চল-সহ চিনে প্রবেশ করেছে। সীমান্তের বড় অংশ পাহাড়ি ও জঙ্গলঘেরা। দীর্ঘদিন ধরেই কয়েকটি এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা রয়েছে। সেই সমস্যা সমাধানেই মণিপুরের চান্দেল জেলার সীমান্তবর্তী প্রায় ১.৪ বর্গমাইল এলাকা নিয়ে মায়ানমারের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সীমান্তের কিছু এলাকা এখনও অমীমাংসিত রয়েছে। সেই জায়গাগুলি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর আগে মার্কিন ম্যাগাজিন 'দ্য ডিপ্লোম্যাট'-এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মণিপুর সীমান্তের ৬৫ ও ৬৮ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকার সীমানা নির্ধারণ করতে জমি বিনিময়ের প্রস্তাব খতিয়ে দেখছে ভারত। ওই দুই পিলারের দূরত্ব প্রায় ২.৮ কিলোমিটার। আগামী অগস্টের মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারত-মায়ানমার সীমান্তের প্রায় ১৪৭২ কিলোমিটার এলাকা চিহ্নিত হয়েছে। তবে এখনও প্রায় ১৭১ কিলোমিটার অংশ অমীমাংসিত রয়েছে। এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশের লোহিত সেক্টর ও মণিপুরের কাবাউ উপত্যকা। ২০২৪ সালে ভারত এই দীর্ঘ সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। একইসঙ্গে ২০১৮ সাল থেকে চালু থাকা ভারত-মায়ানমার সীমান্ত অবাধ চলাচল ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই ব্যবস্থায় সীমান্তবর্তী উপজাতিরা ভিসা ছাড়াই 'বর্ডার পাস' ব্যবহার করে একে অপরের এলাকায় ১৬ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারতেন।

তবে জমি বিনিময়ের সম্ভাবনা সামনে আসতেই মণিপুরে শুরু হয়েছে প্রতিবাদ। 'কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি' নামে সংগঠনটি কেন্দ্রকে সতর্ক করেছে। তাদের দাবি, রাজ্যের এক ইঞ্চি জমিও মায়ানমারের হাতে তুলে দেওয়া যাবে না। প্রস্তাব কার্যকর হলে আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, ১৯৪৯ সালে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পর থেকেই মণিপুর তার ঐতিহাসিক ভূখণ্ডের কিছু অংশ হারিয়েছে। তাই নতুন করে রাজ্যের সীমানা কমানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্যের সামান্য অংশও অন্য দেশের হাতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। ১৯৪৯ সালের পর থেকেই মণিপুর তার ঐতিহাসিক জমির ক্ষতি দেখেছে। তাই বর্তমান সীমানা আরও ছোট করার কোনও উদ্যোগ মেনে নেওয়া হবে না। রাজ্যের পরিচয় ও ভৌগোলিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য'।

আরও পড়ুন

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের