নিজস্ব প্রতিনিধি , গুজরাত - ফের ডিজিটাল অ্যারেস্টার ঘটনা দেশে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকাকে ভুয়ো কল করে ফাঁসিয়ে তার থেকে কোটি টাকা হাতানোর অভিযোগ। টাকা হাতিয়ে এখন বেপাত্তা প্রতারক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি গুজরাতের গান্ধীনগরের। ওই শিক্ষিকা গান্ধীনগরের সেক্টর ৮-এর বাসিন্দা। গত ১৬ ই জানুয়ারি অজানা একটি নম্বর থেকে শিক্ষিকার কাছে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন , শিক্ষিকার কাছে থাকা সিম থেকে বেআইনি কার্যকলাপ করা হচ্ছে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকা।
কিছুক্ষণ পর অজয় গুপ্তা নামে এক যুবক শিক্ষিকাকে ভিডিও কল করেন। তিনি নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেন। শিক্ষিকাকে ভয় দেখিয়ে বলেন , "বিপুল আর্থিক কেলেঙ্কারির একটি মামলার তদন্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত। শীঘ্রই আপনাকে গ্রেফতার করা হবে।"
এরপর আতঙ্ক বাড়তে থাকে শিক্ষিকার। কোনো কিছুর মানে বুঝতে পারছিলেন না। এইসব ফোন আলাপের মাঝেই শিক্ষিকাকে বোকা বানিয়ে তার থেকে দফায় দফায় টাকা হাতাতে শুরু করে ওই প্রতারক। এমনকি ওই যুবক শিক্ষিকার হোয়াটসঅ্যাপে একাধিক জাল নথিও পাঠান। তার মধ্যে ছিল সুপ্রিম কোর্টের নাম সম্বলিত একটি ভুয়ো নির্দেশনামা ও মুম্বই পুলিশের ভুয়ো গ্রেফতারি পরোয়ানা। এমনকি ওই সময়ের মধ্যে শিক্ষিকাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সর্বক্ষণ তাদের নজরে রাখা হয়েছিল। একসময় প্রায় ১ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যায় প্রতারক। গোটা ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই দোষীকে গ্রেফতার করা হবে।
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের