নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বাসভবনের সামনে ‘রহস্যময়’ ড্রোন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনে। প্রশ্ন উঠছে, মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবকে খুনের ষড়যন্ত্র করেছে ইরান? যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তেহরান।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে রুবিও এবং পিট হেগসেথের বাড়ির সামনে দেখা যায় ‘রহস্যময়’ ড্রোন। তা ধ্বংস করা যায়নি। ধ্বংস করার গেই পড়ে যায় ড্রোন। হোয়াইট হাউস থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ‘ম্যাকনায়ার বেস’। তার আশেপাশেই রয়েছে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বাসভবন।
গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে মার্কিন প্রশাসন। একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, “নিরাপত্তাজনিত কারণে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।“ এখনও পর্যন্ত জানা যায়নি কোথা থেকে এসেছিল ড্রোন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। মধ্যপ্রাচ্যের রাতের আকাশে আচমকা জ্বলে উঠছে আলো। সেই আলো হল বিস্ফোরণের। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের