নিজস্ব প্রতিনিধি , মালদহ - শহরের নামী দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য! সাত মাসের এক শিশুকে বড়দের কাশির সিরাপ খাওয়ানোর অভিযোগ উঠেছে। আর সেই ভুল ওষুধ খাওয়াতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে শিশু। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে সে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদহ শহরের গাজোল ট্যাক্সি স্ট্যান্ড এলাকার নামী ওষুধের দোকান ‘ব্লুক্রস’-এ। জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের আনধারু পাড়ার বাসিন্দা চম্পক ঘোষ তার সাত মাসের শিশুকে কাশি ও শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার রাম প্রকাশ সাহা-র কাছে নিয়ে যান।

চিকিৎসক শিশুটির জন্য বেশ কিছু ওষুধ প্রেসক্রাইব করেন। এরপর ২৫শে অক্টোবর পরিবারের সদস্যরা গাজোল ট্যাক্সি স্ট্যান্ডের পাশে অবস্থিত ব্লুক্রস দোকান থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কেনেন।

অভিযোগ, দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ দেওয়া হয়। পরিবারের লোকজন তা না জেনেই শিশুটিকে সেই ওষুধ খাওয়ান। দু’দিন ধরে ওষুধ খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। সোমবার সকালে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে শহরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন দোকানের ম্যানেজার-এর কাছে জানতে চান, তিনি কোনও উত্তর না দিয়ে চুপিচুপি দোকান ছেড়ে পালিয়ে যান।
সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটিকে বড়দের জন্য তৈরি ওষুধ খাওয়ানো হয়েছে, যার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সোমবার রাতে শিশুর আত্মীয়রা উত্তেজিত হয়ে দোকানের সামনে ভিড় জমায়। স্থানীয়রাও ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দোকান কর্তৃপক্ষ ও শিশুর পরিবারের সঙ্গে কথা বলছে।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদহ শহরে।

শিশুটির বাবা চম্পক ঘোষ জানান, “ আমার মেয়ের ৩ মাস বয়স, সেখানে প্রেসিপশন দেখিয়ে ওষুধ কিনতে এসেছিলাম। আমরা না বুঝে দুদিন খাওয়াতে মেয়ের বমি শুরু হয়। কোনও ওষুধই খেতে পারছিল না। বুঝতে পেরে ডাক্তাবাবুকে দেখালে তিনি বলেন বড়দের ওষুধ দেওয়া হয়েছে দোকান থেকে। তখনই মেয়ের অবস্থা আরও খারাপ হতে শুরু করলে আমরা অনত্র ভর্তি করি। বর্তমানে আমি চাইছি আমার মেয়ের সম্পূর্ণ সুস্থতা। আর দোকান কর্তৃপক্ষের থেকে কৈফিয়ত চাই।”

শিশুর আরেক পরিবারের সদস্য বাপন চৌধুরী জানায়, কাশির সিরাপ ও জ্বরের ওষুধ দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে দেওয়া হয়েছে বড়দের ওষুধ। বাচ্চাটি খুব অসুস্থ। আমরা চাই তার যেন সম্পূর্ণ নির্ভুল চিকিৎসা হয় এখানে।”
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের