নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন তাঁদের ছেলেও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
মৃতার নাম শীতল জেরেসিয়েন। তিনি গুগলের কর্মী ছিলেন। জর্জিয়ার লরেল ক্রিক ট্রেল এলাকায় স্বামী কির্ক বি জেরেসিয়েন ও ছেলে জেসনের সঙ্গে থাকতেন। ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়ি থেকে গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় জেসনকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সাহায্যের জন্য চিৎকার করছিল। প্রথমে একটি প্রতিবেশীর বাড়িতে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেখানে কোনও সাড়া মেলেনি। এরপর সে অন্য একটি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে।
সেখানকার বাসিন্দারা দরজা খুলতেই জেসন জানায়, তাঁর বাবা তাঁর মাকে গুলি করেছেন। তাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতটুকু বলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় শীতলের দেহ। তবে তার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যান কির্ক। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। পরে আটলান্টার কাছে কব কাউন্টি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে স্থানীয় আটক কেন্দ্রে রাখা হয়েছে অভিযুক্তকে।
উল্লেখ্য, শীতল প্রায় ২০ বছর ধরে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেছেন। তিনি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। পেশাগত ক্ষেত্রেও তিনি পরিচিত মুখ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্তকারীরা এখনও সব দিক খতিয়ে দেখছেন। গুলিবিদ্ধ জেসনের বয়ান ও ধৃত কির্কের জিজ্ঞাসাবাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে নারাজ পুলিশ।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের