নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিষ্ণুপুরে গতকাল অবধি বাঘের কোনো টিকি খুঁজে পাওয়া যায়নি। সেই বিষ্ণুপুর জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার হল প্রাপ্তবয়স্ক বাঘের মৃতদেহ। মাঝরাতের এই ঘটনায় শোরগোল পরে গেছে বাঁকাদহ জয়রামবাটি এলাকায়। এমনকি আচমকা গোটা জঙ্গলজুড়ে বাঘের পায়ের ছাপ খুঁজে পাওয়ায় আতঙ্কিত স্থানীয়রা।
সূত্রের খবর , রাত একটা নাগাদ বাঁকাদহ রেঞ্জের উপশোল বিটের পচাডহরা এলাকায় একটি বাঘের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে ছুটে আসেন বন দফতরের কর্মীরা। মৃত বাঘটিকে উদ্ধার করে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হবে বাঘের মৃতদেহ।

আতঙ্কিত হয়ে এক স্থানীয় হঠাৎই বলে ওঠেন , জঙ্গলে নাকি আরও বাঘ রয়েছে। এরপরই বিষ্ণুপুর পঞ্চায়েত ডিভিশনের ১৫ জনের এলিফ্যান্ট স্কোয়াডের সদস্য সহ বন দফতরের কর্মীরা গোটা জঙ্গল তল্লাশি চালায়। তখনই জঙ্গলজুড়ে বাঘের পায়ের ছাপ খুঁজে পাওয়া যায়। তদন্তকারীদের অনুমান , এই পুরুষ বাঘের কোনো মহিলা সঙ্গীও রয়েছেন জঙ্গলে। এরপরই বন দফতরের পক্ষ থেকে গোটা এলাকায় সতর্কবার্তা জারি করে দেওয়া হয়।
এক স্থানীয় বাসিন্দা বলেছেন , "বন দফতরের তরফ থেকে খবর পেলাম মাঝরাস্তায় একটি মৃতদেহ পরে থাকতে দেখা যায়। আমি ছবিটি দেখেছি। ভীষণই দৈত্যাকার বাঘটি। এর আগে কখনোই বিষ্ণুপুরে বাঘ দেখা যায়নি। তবে সকলেরই ধারণা বনে বাঘ এখনও বাঘ রয়েছে। অনেকে নাকি বাঘের আওয়াজও পেয়েছে। বন দফতরের তরফ থেকে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। বেশি রাতে বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন তারা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের