নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মকর সংক্রান্তিতে কলকাতার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির ঘরে। ৩ দিন পর ২-৩ ডিগ্রি পারদ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নতুন ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার কমবে দাপট। যদিও কুয়াশার দাপট থাকবে। তাহলে কি মাঘে ‘আলবিদা’ শীত? হাড় কাঁপানো ঠান্ডা থেকে মুক্তি পেতে চলেছে কলকাতাবাসী?
হাওয়া অফিস সূত্রে খবর, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে ঠান্ডা। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের পর থেকে ১৫ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘনত্ব বাড়বে কুয়াশার। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৫ পরগণায়।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে সব জেলাতেই। ঘন কুয়াশার সতর্কতার জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের