নিজস্ব প্রতিনিধি, মেক্সিকো সিটি - মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড নেমেসিও 'এল মেনচো' ওসেগুয়েরা সার্ভান্তেসের। এরপরই হিংসাত্মক হয়ে উঠেছে মাদক অপরাধীরা। মেক্সিকোজুড়ে অশান্তির ছায়া। বাসিন্দাদের শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সে দেশের প্রশাসন।
মেক্সিকোর সেনা সূত্রে খবর, জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনার গুলিতে আহত হন ওসেগুয়েরা। জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা ছিল সে। মাথার দাম ছিল ১৫ মিলিয়ন মার্কিন ডলার। আকাশপথে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয় শক্তিশালী ‘ড্রাগ লর্ড’ নেমেসিও ‘এল মেনচো' ওসেগুয়েরা সার্ভান্তেসের। একটা সময় মেক্সিকো পুলিশের বড় পদে কাজ করতেন তিনি।
ওসেগুয়েরা সার্ভান্তেসের মৃত্যুর প্রতিশোধ নিতে তাপালপা সহ পশ্চিম জালিস্কো রাজ্যে ২০ টির বেশি রাস্তা অবরোধ করা হয়। একাধিক জায়গায় গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয় তাঁর অনুগামীরা। স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। ভারতীয় নাগরিকদের জন্য দূতাবাসের তরফে অ্যাডভাইজারি জারি করে অযথা বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের