নিজস্ব প্রতিনিধি, প্যারিস - রবিবার ভোরে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে চুরির অভিযোগ উঠেছে। খোয়া গিয়েছে বহুমূল্য অলংকার। এই ঘটনার পর ল্যুভর মিউজিয়ামের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ল্যুভর মিউজিয়াম। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, ল্যুভর মিউজিয়ামে চুরি হয়েছে রাজা নেপোলিয়ন, জোসেফাইনের ব্যবহৃত গয়না, একটি নেকলেস, একটি ব্রোচ সহ মোট ৯ টি গয়না। পুলিশ সূত্রে খবর, নদীর দিকে ল্যুভরের অংশে সংস্কারের কাজ চলছিল। ওই পথ দিয়েই মিউজিয়ামে ঢুকে চুরি করেছে দুষ্কৃতীরা। আবার ওই পথ দিয়েই পালিয়েছে তাঁরা।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি জানিয়েছেন, কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে অপরাধমূলক তদন্ত শুরু হয়ে গিয়েছে। সকলকে সহযোগিতার আবেদন জানিয়েছেন মন্ত্রী রাচিদা দাতি। এটি সম্পূর্ণ পরিকল্পিত কাজ বলে মনে করছে ল্যুভর মিউজিয়ামের কর্তৃপক্ষ।
তদন্তের জন্য মিউজিয়ামের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গ্রীষ্মকালে ল্যুভর মিউজিয়ামে ভিড় জমান বহু মানুষ। আঠারোশ শতকে ফ্রান্সের রাজা-রানিদের মুকুট সাজানো থাকে ল্যুভর মিউজিয়ামে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের