নিজস্ব প্রতিনিধি, প্যারিস – গত রবিবার ভোরে মাত্র ৭ মিনিটের মধ্যে প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে খোয়া গিয়েছে বহুমূল্য অলংকার। এরপরই বন্ধ করে দেওয়া হয়েছিল ল্যুভর মিউজিয়াম। তদন্তের পর এক সপ্তাহের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়। চুল ও ডিএনএ নমুনার সাহায্যেই তাঁদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে বিমান ধরে পালানোর চেষ্টা করছিলেন ১ জন। তা নজরে আসে তদন্তকারীদের। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। এর কিছুক্ষণ পর প্যারিস থেকে আরও একজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃত ২ জন প্যারিসের উপকণ্ঠে স্যেঁন-স্যঁত-দেনির বাসিন্দা। তবে এক জনের ফ্রান্স এবং আলজেরিয়ার যৌথ নাগরিকত্ব রয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাশ জারি রয়েছে।
প্রায় ১৫০ বেশি নমুনা, বহু আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছিল। তার অধিকাংশই ধৃতদের সঙ্গে মিলে গিয়েছে। একটি ক্রেনবাহী ট্রাকে করে ল্যুভরের পিছন দিকে পৌঁছেছিলেন চার যুবক। ক্রেনের সাহায্যে তিন তলার বারান্দায় ওঠেন এবং জানলা ভেঙে অ্যাপোলো গ্যালারি থেকে গয়না চুরি করেন। পালানোর সময় বাইকে করে পালিয়ে যায় তাঁরা। ট্রাকের ভূমিতে ডিএনএ নমুনা এবং এক দুষ্কৃতীর হেলমেটের ভিতর থেকে পাওয়া চুলের নমুনা থেকে দুই অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, নদীর দিকে ল্যুভরের অংশে সংস্কারের কাজ চলছিল। ওই পথ দিয়েই মিউজিয়ামে আসে দুষ্কৃতীরা। হাইড্রলিক ল্যাডার নিয়ে সোজা উপরে উঠে যায় তাঁরা। অ্যাপোলো গ্যালারির জানলা ‘ডিস্ক কাটার’ দিয়ে কেটে ভিতরে ঢোকে। এরপর রাজা নেপোলিয়নের নেকলেস, ব্রোচ, জোসেফাইনের ব্যবহৃত গয়না সহ মোট ৯ টি গয়না। মাত্র ৭ মিনিটে এই ঘটনা ঘটিয়েছে। গ্রীষ্মকালে ল্যুভর মিউজিয়ামে ভিড় জমান বহু মানুষ। আঠারোশ শতকে ফ্রান্সের রাজা-রানিদের মুকুট সাজানো থাকে ল্যুভর মিউজিয়ামে।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের